শীতের শুরুতেই ত্বকের পরিচর্যা
লাইফস্টাইল ডেস্ক : ইতোমধ্যেই শীতের আগমনী বার্তা চলে এসেছে। এ সময়ে বাতাসে আর্দ্রতা থাকায় ত্বক একটু বেশিই শুষ্ক হয়ে পরে। আবার ঘর থেকে বাইরে বের হলেই ধুলোবালির ছড়াছড়ি। তাই সারা দিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে দরকার ত্বকের বিশেষ যত্ন। তা না হলে ত্বকে ব্রণ, ছোপ ছোপ কালো দাগ প্রভৃতি সমস্যা অনিবার্য। শুরু থেকেই ত্বকের বিশেষ যত্ন শুষ্কতা কমিয়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। তা না হলে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে তার আসল সৌন্দর্য হারিয়ে ফেলে। তাই শীতেও মসৃণ এবং স্বাস্থ্যজ্জ্বল ত্বকের যত্ন বিমেষ যত্ন নেওয়া জরুরি।
এক্ষেত্রে শীতের শুরু থেকেই ত্বকের পরিচর্যায় যা করবেন-
ময়েশ্চারাইজার ব্যবহার
শীতে ত্বকের যত্নের শুরুতে একটি ভালো মানের ময়েশ্চারাইজার বেছে নিন। বাজার থেকে বাদাম তেল বা এভাকাডো সম্বৃদ্ধ ময়েশ্চারাইজার কিনুন। এগুলো ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
সানস্ক্রিন ক্রিম ব্যবহার
শীত আসছে বলে ভাববেন না যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীতা কমে গেছে। শীতকালেও বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে এসপিএফ ১৫-৩০ সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করুন।
আর্দ্রতা বজায় রাখুন
শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মাঝে মাঝে মুখে পানির ঝাপটা দিন। এতে সহজে ত্বক শুষ্ক হবে না।
অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন
গোসলের সময় আরাম অনুভব হলেও অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ, মাথা ধোয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ, অতিরিক্ত গরম পানি মুখের ত্বকের ফলিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। গোসলের সময় পানিতে কয়েক ফোটা জোজোবা বা বাদাম তেল দিয়ে নিলে তা ত্বককে আর্দ্র এবং মসৃণ করতে সহায়তা করে।
ভেজা ত্বকে পরিচর্যা করুন
গোসলের পর এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
ঠোঁটের পরিচর্যা
কখনোই জিভ দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট কখনোই ফেটে যাবে না।
মেকআপ করার সময়
মেকআপ করার সময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন না। শীতকালে ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করুন।
চুলের যত্ন
শীতকালে কখনোই ভেজা চুলে বাইরে বের হওয়া উচিত নয়। এতে করে চুলের আর্দ্রতা নষ্ট হয় এবং চুল ভেঙে যায়।
হ্যাট পরুন
চুল এবং মাথার তালুর আর্দ্রতা ধরে রাখতে হ্যাট পরুন। তবে হ্যাটটি যাতে বেশি টাইট না হয় সে দিকে খেয়াল রাখবেন।
হাত ও পায়ের যত্ন
হাত এবং পায়ের আর্দ্রতা ধরে রাখতে যতবার প্রয়োজন ততবার লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
পানি
আমাদের ত্বকের বাইরের অংশ তো আমরা যত্ন নিয়ে, প্রশাধনী ব্যবহারের মাধ্যমে আর্দ্রতা ধরে রাখতে পারি। কিন্তু আমাদের শরীরের ভেতরটা আর্দ্রতা ধরে রাখতে প্রচুর পানি পান করা উচিত।











