,

এক বছর মাংস না খেলে অবিশ্বাস্য ফল

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে এখন মাংসাশী মানুষের সংখ্যা সিংহভাগ। আপনিও হয়তো মাংস না খেয়ে জীবন পার করে দেওয়ার কথা ভাবতেই পারছেন না। এভাবে অনেকেরই খাদ্যতালিকায় প্রথম দিকে আছে মাংস। আর মাংস-মাছ-ডিম পছন্দ করেন না- এমন মানুষ তো পাওয়াই দুস্কর।

এক বছর মাংস না খেয়ে থাকার কথা বললে আঁতকে উঠবেন হয়তো। কিন্তু আপনি কি জানেন, এক বছরের জন্য যদি কেউ মাংস খাওয়া ছেড়ে দেন বা মাংস না খান- তাহলে এর ফল হবে অবিশ্বাস্য। আসুন জেনে নিই কী সেই ফল-

১. স্বাস্থ্য বিষয়ক ভারতীয় একটি ম্যাগাজিনে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, কোনো ব্যক্তি যদি এক বছর মাংস না খান, তাহলে তার ওজন গড়ে ১০ পাউন্ড কমবে। মাংস না খেয়ে প্রতিদিনকার খাদ্যতালিকায় শাক-সবজি জাতীয় খাবার রাখলে ব্যায়ামের নিয়মে পরিবর্তন না এনেই ওজন কমানো সম্ভব।

২. ওই সমীক্ষায় দেখা গেছে, মাংসাশীদের তুলনায় ভেজিটেরিয়ান মানুষের ডায়াবেটিসের আশঙ্কা অনেক কম। আর যারা ‘প্রসেসড মিট’ বা প্রক্রিয়াজাত মাংস বেশি খান, তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়ে।

৩. এক বছর মাংস না খেলে কোলেস্টেরল, রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কাও অনেক হ্রাস পাবে। নিরামিষী ব্যক্তিদের মধ্যে এসব অসুখের আশঙ্কা কম দেখা যায়।

৪. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মাংসের মধ্যে শ্রেণিবিভাগ করেছে— ১. ‘প্রসেসড মিট’ বা প্রক্রিয়াজাত মাংস ২. অন্যান্য মাংস। বেকন, সসেজ, সালামি প্রভৃতি প্রক্রিয়াজাত মাংস স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। এর ফলে ক্যানসারও হতে পারে। আর রেড মিট খেলে তো ক্যানসারের আশঙ্কা খুব বেশি থাকে।

৫. একটি সমীক্ষায় দেখা গেছে, মাংসাশীদের গাট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?