,

ঝটপট মজাদার চিকেন নাগেট

news-image

লাইফস্টাইল ডেস্ক : বিকেলে চায়ের সঙ্গে কি নাস্তা পরিবেশন করা যায় ভাবছেন? মজাদার চিকেন নাগেট বানিয়ে ফেলতে পারেন ঘরেই। টমেটো সসের সঙ্গে সুস্বাদু ও মচমচে নাগেট পছন্দ করবে শিশুরাও। জেনে নিন কীভাবে বানাবেন চিকেন নাগেট।
চিকেন নাগেট
উপকরণ
মুরগির মাংসের টুকরা- ২৫০ গ্রাম
ব্রেড ক্রাম্ব- আধা কাপ
ডিম- ১টি
লবণ- স্বাদ মতো
তেল- প্রয়োজন মতো
ময়দা- ১/৪ কাপ
পেঁয়াজ- ১টি (কুচি)
রসুন বাটা- আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে মুরগির মাংসের টুকরা। রসুন বাটা, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়া ও লবণ একসঙ্গে মাখিয়ে নিন। মিশ্রণটি একঘণ্টা ফ্রিজে রাখুন।আটি পাত্রে ডিম ফেটিয়ে রাখুন। ফ্রিজ থেকে মাখিয়ে রাখা মিশ্রণ বের করে ছোট ছোট অংশে ভাগ করে ময়দায় গড়িয়ে নিন। এবার ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে একটি পাত্রে রেখে দিন।
প্যানে তেল গরম করুন। নাগেটগুলো সোনালি করে ভেজে তুলুন। দুইদিক যেন ভালো মতো ভাজা হয় সেদিকে লক্ষ রাখবেন। টমেটো সসের সঙ্গে মচমচে নাগেট পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?