,

বাড়তি ওজন কমাবে ব্লাক কফি

news-image

লাইফস্টাইল ডেস্ক : শরীরের বাড়তি ওজন কমাতে হলে আপনাকে অবশ্যই একটি স্বাস্থ্যকর, ভারসাম্যপূর্ণ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। তবে এমন কিছু পানীয় রয়েছে যা আপনার শরীরের অতিরিক্ত চর্বিকে পুড়িয়ে স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত গতিতে ওজন কমাতে সাহায্য করে।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, দিনে অন্তত দু’বার চিনি ছাড়া কফি খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

ব্লাক কফিতে প্রচুর পরিমাণ এন্টি অক্সিডেন্ট রয়েছে। যা মানবদেহের কোষগুলোকে সজীব রাখে এবং ক্যান্সার প্রতিরোধী ভূমিকা পালন করে। ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও কমায় ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করা এবং অতিরিক্ত ক্যালরি পুড়িয়ে শক্তি উৎপাদনে সহায়ক।

এক কাপ ব্লাক কফিতে ৬০% পুষ্টি, ২০% ভিটামিন এবং ১০% খনিজ ও ক্যালরি আছে। কফি হৃদযন্ত্রসহ দেহের অন্যান্য অংশের উপকার করে থাকে। চলুন জেনে নেই ব্লাক কফি কেন খাবেন।

কফি খেলে ঘন ঘন প্রসাব হয়। চিনি ছাড়া কফি খেলে শরীরের ক্ষতিকর বিষাক্ত পদার্থ, ব্যাকটেরিয়া প্রসাবের সাথে শরীর থেকে বের হয়ে যায়। যা পেট পরিষ্কার করে থাকে।

ব্ল্যাক কফি ওজন হ্রাস করতে সাহায্য করে থাকে। এটি মেটাবলিজম ৫০% বাড়িয়ে দেয় এবং এর সাথে পেটে জমে থাকা চর্বি গলাতে সাহায্য করে।

কফির উপাদানসমূহ ব্লাড সুগার কমিয়ে দেয় এবং মেটাবলিজম বৃদ্ধি করে থাকে। যা ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে। নিয়মিত কফি পানে ৭% ডায়াবেটিস হওয়ার ঝুঁকি হ্রাস করে থাকে।

ব্ল্যাক কফি মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। যার ফলে মনে রাখার ক্ষমতা অনেকখানি বেড়ে যায়। এছাড়া এটি নার্ভকেও সচল রাখে।

এক সমীক্ষায় দেখা গেছে ব্ল্যাক কফি ২০% পুরুষের ক্যান্সার এবং ২৫% মেয়েদের ক্যান্সার হওয়ার ঝুঁকি হ্রাস করে থাকে। যারা প্রতিদিন চার কাপ কফি পান করে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়।

ব্ল্যাক কফি দেহের ইনফ্লামেশন কমিয়ে হৃদরোগ হওয়ার সম্ভাবনা হ্রাস করে থাকে। চিনি ছাড়া ব্ল্যাক কফি হার্ট সুস্থ রাখে।

এক কাপ ব্ল্যাক কফি সাথে সাথে আপনার মন ভালো করে দেয়। ক্যাফিন নার্ভ সিস্টেমকে প্রভাবিত করে আপনার মনকে খুশি করে দেয়।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?