,

নারীদের নিয়ে যেসব ভুল ভাবনা পুরুষদের ত্যাগ করা উচিত

news-image

অনলাইন ডেস্ক : নিজের প্রেমিকা ও স্ত্রী সম্পর্কে প্রত্যেক পুরুষই এমন কিছু ধারণা মনে পুষে রাখেন যা একান্তই ভুল। এই ব্যাপারগুলি নিয়ে ভুল বোঝাবুঝি হয়।

কিন্তু সত্যি কথাটা এই যে, নারীর মন বোঝা এত সহজ বিষয় নয়। মেয়েদের ব্যাপারে পুরুষেরা কিছু ভুল জানেন ও ভাবেন। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক এমনই কিছু ভুল ধারনা-

১) কোন নারী ভালো করে কথা বললেই পুরুষেরা ধরে নেন যে মেয়েটি তার সঙ্গে প্রেম করতে আগ্রহী। এর চাইতে ভুল ধারণা আর হতেই পারে না। মেয়েরা কিন্তু খুব অপছন্দের মানুষের সঙ্গেও দারুণ ভদ্র আচরণ করতে জানেন।

২) মেয়েদের বিরুদ্ধে দুর্নাম আছে যে তারা বাড়াবাড়ি রকমের ইমোশনাল। পুরুষেরা ভুলে যান, যে সকলের আবেগ প্রকাশের ধরণ এক হয় না। মেয়েদের আবেগ প্রকাশ পুরুষের চাইতে ভিন্ন বলে তাঁকে নিয়ে ঠাট্টা করার কিছু নেই।

৩) সকল পুরুষই মনে করেন যে মেয়েরা বিয়ের জন্য মুখিয়ে থাকে।

সব মেয়ের কাছেই বিয়েটাই জীবনের একমাত্র উদ্দেশ্য। এমনটা নাও হতে পারে।
৪) নিজের কর্মক্ষেত্রে দারুণ সফল মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ পুরুষই মনে করেন যে, মেয়েটি সৌন্দর্য দেখিয়ে বা শারীরিক সম্পর্কের বিনিময়ে পদোন্নতি পেয়েছেন। অথচ পুরুষেরা জানেনও না যে মেয়েদের অনেক বেশী পরিশ্রম করতে হয় পুরুষের সমান সফলতা অর্জন করতে।

৫) ভালো চাকরি করলে নাকী মেয়েরা সংসারী হয় না। একজন নারীর পুরুষ বন্ধু বন্ধু থাকলে বেশিরভাগ পুরুষ তাকে চরিত্রহীন বলে ধরে নেন।

৬) পুরুষেরা ভাবেন যে সব মেয়েরই প্রথম আগ্রহ শাড়ি, গহনা ও সাজগোজের প্রতি। এবং সব মেয়েরাই এইসব নিয়েই থাকতে ভালোবাসেন।

৭) মেয়েরা সাজলেই মনে করা হয় যে সেটা পুরুষদের দেখানোর জন্য। এটা আরও ভীষণ ভুল ধারণা। মেয়েরা সাধারণত ও অনেকসময়ই নিজের জন্যই সাজেন।

৮) আকর্ষণীয় পোশাক পরে কোন পুরুষের সামনে গেলেই তিনি ধরে নেন যে মেয়েটি যৌন মিলনে আগ্রহী।

৯) নিজের থেকে সফল নারীকেই পুরুষেরা “খারাপ” অভিহিত করেন। এটা পুরুষদের বাজে ইগো। মেয়েরা রোগা হতে চায় “সেক্সি” হওয়ার জন্য, এটাও অধিকাংশ পুরুষের ভুল ধারণা।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?