সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মজাদার ইলিশ খিচুড়ি

news-image

নিউজ ডেস্ক : ইলিশ খিচুড়ি খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুব কমই রয়েছে। খিচুড়ি তো এমনিতেই চমৎকার একটি খাবার। আর এর সঙ্গে যদি যোগ হয় ইলিশ, তবে এর স্বাদ বেড়ে যায় বহুগুণে। ইলিশ খিচুড়ি রান্নার সহজ একটি উপায় জানিয়েছে অদিতি ব্যানার্জি।

উপকরণ

মুগডাল– এক কাপ ( মুগডালকে একটু ভেজে নিতে হবে)

মুসুরের ডাল– এক কাপ

পোলাওয়ের চাল- চার কাপ

ইলিশ– ছয় টুকরো ( হলুদ, মরিচ ও স্বাদমতো লবণ মাখিয়ে ভেজে রাখতে হবে)

সরিষার তেল –পরিমাণ মতো

সয়াবিন তেল- পরিমাণ মতো

দারুচিনি– তিনটি

সবুজ এলাচ- তিন/ চারটি

তেজপাতা- দুইটি

পেঁয়াজ কুচি- এক কাপ

হলুদ গুঁড়া– এক চা চামচ

মরিচ গুঁড়া- স্বাদ মতো

আদা বাটা– এক টেবিল চামচ

রসুন বাটা– এক টেবিল চামচ

লবণ- স্বাদ মতো

কাঁচা মরিচ আস্ত– ছয়টি

যেভাবে রান্না করবেন

মাছ ভাজার পর যেই তেল থাকবে এতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিন। এর পর পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিন। মশলা একটু নেড়ে নিন। এরপর তিন থেকে চার টেবিল চামচ পানি দিয়ে মশলাকে ভালোভাবে কষিয়ে নিন। এরপর চাল ডালের মিশ্রণ দিয়ে দিন। স্বাদ মতো লবণ দিন। চাল ভালোভাবে ভাজা হয়ে এলে ১০ কাপ পরিমাণ গরম পানি দিন। বুদ বুদ উঠলে চুলার আঁচ মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন।

১০ মিনিট পর পানি শুঁকিয়ে এলে একটু নেড়ে অর্ধেক খিচুড়ি একটি বাটিতে তুলে রাখুন। এবার ভেজে রাখা মাছগুলো হাঁড়িতে দিয়ে দিন। এরপর তুলে রাখা খিচুড়ি মাছের ওপর ছড়িয়ে দিন। কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট দমে রাখুন। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ইলিশ খিচুড়ি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা