,

জেনে নিন ডাবের পানির ক্ষতিকর দিক

news-image

লাইফস্টাইল ডেস্ক : ডাবের পানির উপকারিতার কথা সবাই কম-বেশি জানি। নিয়মিত এ পানি পান করলে শরীরে পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ত্বক ভালো রাখতেও ডাবের পানি পানের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এসব তো গেল ভালো দিক। কিন্তু ডাবের পানির ক্ষতিকর দিকও রয়েছে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ডাবের পানিকে প্রচুর পরিমান সোডিয়াম থাকে, তাই এ পানি বেশি পরিমাণ পান করলে রক্তচাপ বেড়ে যেতে পারে। ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। যাদের রক্তচাপ স্বাভাবিকের থেকে বেশি, তাদের ডাবের পানি পান না করাই ভালো।

রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দেয় ডাবের পানি। এতে চিনির পরিমাণ কম থাকলেও কার্বোহাইড্রেট ও ক্যালরি অধিক মাত্রায় থাকে, যা রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই ডাবের পানি প্রতিদিন খাওয়া উচিত নয়। বিশেষ করে ডায়াবেটিস থাকলে এ পানি এড়িয়ে যাওয়া উচিত।

যারা ওজন কমানোর লক্ষে যারা উঠেপড়ে লেগেছেন, তাদের ডাবের পানি পান না করাই ভালো। কারণ এ পানি শরীরে ক্যালরির মাত্রা বাড়িয়ে দেয়। অন্যান্য স্বাস্থ্যকর পানীয় বা ফলের রসের তুলনায় ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকে। তবুও এটা পান করলে শরীরে নিমেষে ক্যালরি বেড়ে যায়। সূত্র: এবেলা।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?