,

আনারস নারিকেলে ইলিশ

news-image

লাইফস্টাইল ডেস্ক : এখন সবখানে পাওয়া যাচ্ছে আনারস। তাহলে আজ হয়ে যাক একটি ভিন্নধর্মী পদ। রসালো আনারস দিয়ে ইলিশ খাবার এটাই সেরা সময়। যারা কখনো আনারস ইলিশ চেখে দেখেন নি, তারা জেনে রাখুন অসম্ভব সুস্বাদু এই খাবারটি একবার খেলে জিভে লেগে থাকবে বহুকাল। জেনে নিন ‘আনারস ইলিশ’ রেসিপি।

উপকরণ : ইলিশ মাছের টুকরা ৪টি, আনারস ব্লেন্ড করা ১ কাপ, নারিকেলের দুধ ১ কাপ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, আদা বাটা ১/২ চা চামচ, জিরা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, চিনি সামান্য, লবণ পরিমাণমতো, তেল ২/৩ চা চামচ, কাঁচামরিচ ৩/৪টি, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ।

প্রণালি : প্যানে তেল দিয়ে সব মসলা দিয়ে কসিয়ে নারিকেলের দুধ ও আনারস দিয়ে দিন। ভালো করে ফুটে উঠলে মাছ দিয়ে ঢেকে রাখুন কয়েক মিনিট। কয়েক মিনিট পর মাছ উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর কাঁচামরিচ দিন। তেল উপরে উঠে এলে নামিয়ে নিন। পরিবেশন করুন পোলাউ কিংবা সাদা ভাতের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?