,

ঘরেই বানিয়ে নিন মজাদার মিষ্টি ‘রাজভোগ’

news-image

অনলাইন ডেস্ক : খাবার শেষে একটু মিষ্টি না খেলে আমাদের অনেকেরই খাওয়া পূর্ণ হয় না। তাই ঘরেই দোকানের মতো মজাদার মিষ্টি বানিয়ে নিন।

‘রাজভোগ’ এর সহজ রেসিপি।
প্রথমে ছানা তৈরি করে নিন।

উপকরণ
১ কেজি দুধ (ছানা তৈরির জন্য), আধা কাপ ভিনেগার, আধা কাপ পানি।

পদ্ধতি
পানি ও ভিনেগার একসাথে মিশিয়ে আলাদা করে রাখুন।
দুধ চুলায় জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে দিয়ে এতে ভিনেগার মেশানো পানি দিয়ে দিন।
ছানা হয়ে গেলে তা ছেঁকে পানি ঝরতে রেখে দিন।

এরপর মাওয়া তৈরি করে নিন।

উপকরণ
আধা কাপ গুঁড়ো দুধ, ২ টেবিল চামচ মিহি চিনি, ১ টেবিল চামচ ঘি, ১ চা চামচ গোলাপ পানি।

পদ্ধতি
একটি পাত্রে সবকটি উপকরন মিশিয়ে নিন।
এবার একটি চালনি দিয়ে বড় বড় করে দানা তৈরি করে চেলে মাওয়া তৈরি করুন।

উপকরণ
৩ টেবিল চামচ মাওয়া। আধা চা চামচ এলাচ গুঁড়ো। সামান্য গোলাপজল

পদ্ধতি
সবকটি উপকরণ একসাথে মিশিয়ে নিন ভালো করে এবং পুর তৈরি করে ফেলুন।

শিরা তৈরি

উপকরণ
৪ কাপ চিনি, ৪ কাপ পানি, সামান্য জাফরান।

পদ্ধতি
একটি প্যানে চিনি ও পানি জ্বাল দিয়ে পাতলা শিরা তৈরি করে নিতে হবে।
এবার শিরা একটি পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে আবার চুলায় দিয়ে জাফরান দিন। শিরা পাতলাই থাকবে।

রাজভোগ তৈরি

উপকরণ
১ কাপ ছানা, ১ চা চামচ ময়দা, ১ চা চামচ সুজি।

পদ্ধতি
প্রথমে খুব ভালো করে ছানা মেখে নিয়ে এতে ময়দা ও সুজি দিয়ে আবার মথে নিন।
ছানার মিশ্রণ ১২/১৪ টি সমান ভাগে ভাগ করে নিয়ে হাতে গোল বলের মতো তৈরি করে ভেতরে মাওয়ার পুর দিয়ে দিন। লক্ষ্য রাখবেন পুর যেন ভেতর থেকে বের না হয়ে যায়।
এরপর পাতলা চিনির শিরা জ্বাল দেয়া অবস্থায় এতে ছানার বলগুলো দিয়ে দিন।
এরপর ছানার বল দিয়ে বেশি আঁচে ৪-৫ মিনিট জ্বাল দিতে থাকুন।
আবার ওপর থেকে এক কাপ গরম পানি হালকা করে ছেড়ে দিয়ে আবারও ৫ মিনিট ছানার বল ও শিরা জ্বাল দিতে থাকুন।
ছানার বলগুলো ফুলে প্রায় দ্বিগুণ হলে বুঝবেন আপনার রাজভোগ তৈরি। এবার চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিন।
ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার মিষ্টি ‘রাজভোগ’।
এখন আর দোকানে নয় বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন মজাদার রাজভোগ।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?