,

নিষিদ্ধপল্লিকে ‘রেড লাইট এরিয়া’ বলা হয় কেন?

news-image

অনলাইন ডেস্ক : ঠিক কীভাবে লাল আলোর সঙ্গে দেহব্যবসা জুড়ল, তার বিবিধ ব্যাখ্যা রয়েছে। যেমন একটি ব্যাখ্যায় বলা হয়ে থাকে, হাজার বছরেরও বেশি সময় ধরে লাল বাতির সঙ্গে যৌনকর্মীদের সম্পর্ক রয়েছে। ‘লাল’ আলোর সঙ্গে যৌনতা সম্পৃক্ত বলে মনে করা হত যুক্তরাষ্ট্র এবং ইউরোপের একাংশে। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে বেলজিয়াম এবং ফ্রান্সের বহু যৌনপল্লিতে নীল আলো ব্যবহার করা হত। নীল আলোর অর্থ ছিল, সেই সব যৌনপল্লিতে একমাত্র উচ্চপদাধিকারীদের প্রবেশাধিকার রয়েছে। লাল আলো যেখানে জ্বালানো হত, সেখানে প্রবেশাধিকার ছিল বাকিদের।

আর একটি ব্যাখ্যায় বলা হয়, চীনের যৌনপল্লিগুলিতে লাল লণ্ঠন জ্বালিয়ে রাখার রেওয়াজ ছিল। সেই থেকেই লালের সঙ্গে যৌনপল্লির যোগ। তৃতীয় ব্যাখ্যাটি বেশ মজাদার। বলা হয়, একসময়ে ইউরোপের বেশিরভাগ যৌনপল্লিই ছিল রেললাইনের আশপাশের অঞ্চলে। রেলকর্মীরা সে সব জায়গায় যেতেন। কিন্তু যৌনপল্লিতে ঢোকার আগে তারা তাদের লাল লণ্ঠনটি বাইরে রেখে যেতেন, যাতে যে কোনও প্রয়োজনে বোঝা যায়, তারা কোথায় রয়েছেন।

চতুর্থ ব্যাখ্যায় এর যোগ পাওয়া যায় জাপানের সঙ্গে। ‘‘রেড লাইট ডিস্ট্রিক্ট’’-এর অন্যতম জাপানি অনুবাদ হল ‘‘আকাসেন’’। যার আক্ষরিক অর্থ ‘‘লাল দাগ’’। বৈধ যৌনপল্লিগুলির এলাকা বোঝাতে জাপানি পুলিশ লাল দাগ দিয়ে সেগুলির সীমানা চিহ্নিত করত। বাকি এলাকা চিহ্নিত করা হত নীল কালি দিয়ে। আবার, নেদারল্যান্ডসের আমস্টারডামে যে পৃথিবীবিখ্যাত যৌনপল্লি রয়েছে, সেখানেও প্রধান রং লাল।
পঞ্চম ব্যাখ্যায় বলা হয়, এই এলাকা থেকেই ‘রেড লাইট’ নামটি ছড়িয়েছে। শুধু নেদারল্যান্ডসই নয়, ইউরোপের বহু দেশেই দেহব্যবসা বৈধ করা হয়েছে। এই এলাকাগুলি ফ্লুরোসেন্ট লাল আলো দিয়ে চিহ্নিত করা হয়।
ষষ্ঠ ব্যাখ্যা বলে, এই সব এলাকা থেকেই ‘‘রেড লাইট এরিয়া’’ নামটি এসেছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?