বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে এবার ১৩৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩৯টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ ও মন্দিরে মন্দিরে সাজসজ্জাসহ পূজার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে।৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলবে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে উপজেলার গ্রাম,পাড়া,মহল্লার হিন্দুপাড়া গুলোতে শারদীয় উৎসবের আমেদ লক্ষ করা গেছে। উচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্র করে মহাসম্মিলন ঘটনো হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন পূজা। আর শরৎকালে হয় বলে বলা হয় শারদীয় উৎসব।সবর্ত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।হিন্দু সম্প্রদায়ের আবাল,বৃদ্ধ-বনিতা,নারী,পুরুষসহ সব বয়সী মানুষ এ সর্ববৃহৎ শারদীয় উৎসবকে সার্থক করতে প্রহর গুনছে।সব মিলিয়ে ব্যাপক প্রস্ততি চলছে প্রতিটি পূজামল্ডপে। উপজেলার সদর ইউনিয়নে ২৩টি,চাতলপাড় ইউনিয়নে ৬টি, ভলাকুট ইউনিয়নে ২৩টি, কুন্ডা ইউনিয়নে ১৫টি, গোয়ালনগর ইউনিয়নে ৭টি,বুড়িশ্বর ইউনিয়নে ১৬টি,ফান্দাউক ইউনিয়নে ১২টি,গুনিয়াউক ইউনিয়নে ৫টি,চাপরতলা ইউনিয়নে ৬টি,গোর্কণ ইউনিয়নে ১৩টি,পূর্বভাগ ইউনিয়নে ৫টি,হরিপুর ইউনিয়নে ৬টি ও ধরমন্ডল ইউনিয়নে ২টি মন্ডপে পূজা অনুষ্টিত হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতিসহ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে এবং পূজা মন্ডপে সরকারিভাবে ৫৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
থানার অফিসার ইনর্চাজ মো. আবু জাফর জানায়, উপজেলার ১৩৯টি মল্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব পালন করা হবে।যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ,গ্রাম পুলিশ,আনসার ও সেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি র‌্যাব ও ভ্রাম্যমান আদালতের বিশেষ টিম নিয়মিত টহলে থাকবে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্ত জানান,এবার ১৩৯টি মল্ডপে পূজা উৎসবের আয়োজন করা হয়েছে। অনাকাংখিত একটি ঘটনা ঘটে গেলেও আসলে নাসিরনগর সাম্প্রদায়িত সম্প্রীতির উপজেলা। দীর্ঘদিন ধরেই এখানে হিন্দু-মুসলমানেরা একসাথে ধর্মীয় উৎসব পালন করে আসছে।এবারও তার ব্যত্যয় ঘটবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।