,

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধে শতাধিক বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ১১

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আমতুলী পূর্বপাড়া গ্রামে ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগও করা হয়। শনিবার এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আনোয়ার ও কালার গোষ্টির সঙ্গে সাহেব বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। এরজের ধরে ভোরে আনোয়ার ও কালার গোষ্টির কয়েক শতাধিক লোক দেশীয় অস্ত্র রামদা, বল্লম, টেঁটা, ছুরি ও লাঠি নিয়ে সাহেব বাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলায় সাহেব বাড়ির প্রায় শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এসময় অন্তত পাঁচটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। আমতুলি পূর্বপাড়া গ্রামের মোল্লা মিয়া বলেন, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এরআগেও বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। আগের ঘটনার রেশ ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

নবীনগর থানার ওসি আসলাম শিকদার জানান, এ ঘটনায় পুলিশ ১১জনকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ