,

হোমনায় ছাত্রলীগ নেতার উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

news-image

মো.আবু রায়হান চৌধুরী, প্রতিনিধি হোমনা (কুমিল্লা) : কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র উপজেলা ছাত্রলীগ নেতা মো. হাসানের উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের সাধারন শিক্ষার্থীরা।

গতকাল শনিবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপজেলা ছাত্রলীগ নেতা মো. হাসানের উপড় সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্ঠাকারীদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, এসব ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটার পূর্বেই বিষয়টি নজরদারিতে আনা প্রয়োজন। আমরা হাসানের সহপাঠি হিসেবে এমন বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা না হলে অন্যথায় উপজেলা পর্যায়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।

উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর পূর্ব শত্রæতার জের ধরে জামিনে এসে প্রতিপক্ষ চান্দেরচর গ্রামের মৃত আব্দু মিয়া বেপারীর ছেলে শামছু মিয়াসহ একদল ভাড়াটে সন্ত্রাসী মামলার বাদী ছাত্রলীগ নেতা মো. হাসানকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় হাসানের পিতা আঃ মোতালেব বাদী হয়ে হোমনা থানায় গত ৫ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন মামলার নং- ১।

এসময় অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মো.সুমন প্রধান,বাছির মোল্লা,বিজয় আহমেদ কাইয়ুম,মো.উজ্জল,সাজ্জাদ হোসেন সজল, জিকু আরাফাত,বিপ্লব,শাকিল,শরীফ, মিসেস ব্যাপী, জেসমিন,তামান্না,মুন্নি,শারমিন আক্তার,শাকিলা পারভিন প্রমুখ সহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর