,

মিয়ানমারের দুই আলোকচিত্রীর জামিন

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজার থেকে গ্রেফতারের ১০ দিন পর মিয়ানমারের দুই আলোকচিত্র সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত।

শনিবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার দেব তাদের জামিনের রায় দেন।আসামি পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত তলব করলে হাজির হওয়ার শর্তে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।

রোহিঙ্গা সংকটের মধ্যে গত ১৩ সেপ্টেম্বর উখিয়া সীমান্ত এলাকায় ‘সন্দেহজনকভাবে’ ঘোরাফেরা করার সময় ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ।

মিনজাইয়ার উ ও হকুন লাট নামে মিয়ানমারের এই দুই নাগরিক জার্মানির হামবুর্গভিত্তিক ‘জিও’ সাময়িকীতে কাজ করেন।

কক্সবাজারের এএসপি আফরুজুল হক টুটুল বলেন, তারা সাংবাদিক পরিচয় গোপন রেখে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ছবি তুলছিলেন এবং সরকারি কর্মকর্তাদের মিথ্যা তথ্য দিয়ে তথ্য সংগ্রহ করছিলেন ওই দুজন।

সীমান্তে এই বিপর্যয়কর পরিস্থিতির ছবি সংগ্রহ করতে তারা বাংলাদেশে এসেছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা