,

মিয়ানমারে সামরিক সরঞ্জাম বিক্রির কথা বিবেচনা করছে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের কাছে ভারত সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি বিবেচনা করছে। সম্প্রতি মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে যখন প্রায় ৪ লাখ ২০ হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ঠিক তখনই এ সংবাদ প্রকাশিত হলো। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের নৌবাহিনীর প্রধানের নয়া দিল্লি সফরের সময় এই বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিয়ানমারের নৌবাহিনী সদস্যদের প্রশিক্ষণের বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

মিয়ানমার নৌবাহিনীর কমান্ডার-ইন-চিফ অ্যাডমিরাল তিন অং সান বুধবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন এবং দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই পক্ষের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় টহল নৌযান সরবরাহের বিষয়ে আলোচনা হয় বলে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন। বৃহস্পতিবার শেষ হওয়া চার দিনের এই সফরে মিয়ানমারের নৌপ্রধান মুম্বাইয়ে ভারতের নৌজাহাজ নির্মাণ এলাকা পরিদর্শন করেছেন।

ভারতের ওই সেনা কর্মকর্তা বলেন, ‘মিয়ানমার আমাদের পূর্বমুখী নীতির একটি স্তম্ভ এবং সম্পর্কের ক্ষেত্রে একটি বড় জায়গা হচ্ছে প্রতিরক্ষা।’

২০১৩ সালে মিয়ানমার সেনাবাহিনীকে কামান, রাডার ও নাইট ভিশন যন্ত্রপাতি সরবরাহের প্রস্তাব দিয়েছিল ভারত। তখন থেকেই ভারত মিয়ানমারের নৌবাহিনীকে সহযোগিতার বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে ভারতের এই সামরিক সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত মূলত এই অঞ্চলে চীনের প্রভাবের বিপরীতে নিজেদের দাঁড়ানোর চেষ্টার অংশ। যখন রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যানতন বন্ধে পশ্চিমা বিশ্ব মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঠিক তখনই ভারত মিয়ানমারকে সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করতে চাইছে। মিয়ানমারের সামরিক সহযোগিতার অংশীদার যুক্তরাজ্য বুধবার রোহিঙ্গা সংকট নিরসন না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সব ধরণের সামরিক সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে