,

আশুগঞ্জে আগুনে ১০ টি ঘর পুড়ে ছাই, দেড় কোটি টাকা ক্ষতি॥

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিপক্ষের দেয়া আগুনে ১০ টি ঘর পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে আশুগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসীরা জানান, বিকালে হঠাৎ ফরিদ মিয়া ও ফারুক মিয়ার বাড়িতে আগুন দেখতে পাওয়া যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। একসময় পুরো বাড়ির ১০ টি ঘরেই আগুন লেগে যায়। তাৎক্ষনিকভাবে এলাকাবাসী উদ্ধার কাজ শুরু করলেও মুহুর্তের মধ্যে আগুন পুরো বাড়ি ঘিরে ফেলে। এতে প্রায় ১০ টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জ ও ভৈরবের ফায়ার সার্ভিসের দুটি দল এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক ফারুক মিয়া অভিযোগ করেন, সোনারামপুর এলাকার খুরশিদ মিয়া নামে এক ব্যক্তি আমার ভাই ও মৃত কুরশিদ মিয়ার দুলাভাই ফরিদ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার পর থেকে খুরশিদ মিয়ার পক্ষের লোকজন ফরিদ মিয়া ও তার বাইদের উপর ক্ষিপ্ত হয়ে খুরশিদ মিয়াকে মারার অভিযোগ আনেন। এরই জের ধরে শুক্রবার বিকালে খুরশিদ মিয়ার লোকজন অতর্কিতভাবে আমি ও আমার ভাইদের ঘরে পেট্রোল ঢেলে আগুন দেয়। আগুনে আমাদের পরিবারের ১০ টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যাই। প্রায় ১ ঘন্টা চেষ্টা চলানোর পর আগুন নিয়ন্ত্রনে আসে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার সঠিক কারন জানাতে পারেন নি তিনি।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে