,

ব্রাহ্মণবাড়িয়ায় দুলাভাইয়ের হাতে শ্যালক খুনের অভিযোগ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খুরশেদ মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে তার দুলাভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার সোনারামপুর এলাকায় দুলাভাই ফরিদ মিয়ার (৪০) ব্যবসা প্রতিষ্ঠান থেকে খুরশেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খুরশেদ একই উপজেলার সোহাগপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে, তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

নিহতের পারিবারিক ভাবে জানান, খুরশেদ তার বোন বেদেনা বেগমের স্বামী ফরিদ মিয়ার কাছে জায়গা বিক্রির টাকা পেতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদ মিয়া টাকা নেয়ার জন্য খুরশেদকে সোনারামপুর এলাকায় তার তুষ ব্যবসার প্রতিষ্ঠানে ডেকে পাঠান। পরে খুরশেদ সেখানে গেলে টাকা নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ফরিদ তার কয়েকজন সহযোগীকে নিয়ে খুরশেদকে হত্যা করে মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে আশুগঞ্জ থানা পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে