,

উত্তর কোরিয়ার ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা অনুমোদন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধারাবাহিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নতুন একটি আদেশ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

জাতিসংঘের নিষেধাজ্ঞার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ মার্কিন নিষেধাজ্ঞা অনুমোদন করলেন ট্রাম্প। জাতিসংঘের আহ্বানকে উপেক্ষা করে উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে মার্কিন প্রশাসন নতুন এ নিষেধাজ্ঞা আনে।

জানা গেছে, উত্তর কোরিয়ার সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ রাখছে এমন প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করছে মার্কিন কোষাগার। এর ফলে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সাথে দেশটির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

এ ব্যাপারে ট্রাম্প জানান, চীনের কেন্দ্রীয় ব্যাংকও দেশটির অন্যান্য ব্যাংককে নির্দেশ দিয়েছে পিয়ংইয়ং এর সাথে বাণিজ্য যোগাযোগ বন্ধ করে দিতে।

এ নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার পোষাক শিল্প, মৎস, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন উৎপাদনমুখী কারখানা ক্ষতিগ্রস্ত হবে বলেও ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে