,

নাসিরনগরে দূর্গাপূজা উপলক্ষে চৌকিদার প্রশিক্ষণ

news-image

নাসিরনগর প্রতিনিধি : নাসিরনগরে দূর্গা পূজা উপলক্ষে চৌকিদারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ সময় প্রধান অথিতি হিসেবে নাসিরনগর উপজেলা থানা অফিসার্স ইনচার্জ মো: আবু জাফর উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোন প্রকার আইন শৃংখলার অবনতি না হয় সে দিক বিবেচনা করে অন্যান্য অফিসারদের নিয়ে এবং নাসিরনগর থানার ১৩ টি ইউনিয়নের চৌকিদারদের থানা প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সহ পুজার দায়িত্ব বন্টন, সার্বিক আইনশৃংখার বিষয়ে বক্তব্যপ্রদান করেন । দুর্গাপূজার সময় চৌকিদারদের কাজ তদারকি করার জন্য আলাদা আলাদা অফিসার নিয়োগ করা হয়। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু জাফর বলেন, দুর্গাপূজা উপলক্ষে নাসিরনগরে ৬ স্থরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদি দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোন প্রকার আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে প্রচলিত আইনে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।এছাড়া পূজার সময় কোনো মন্দির কিংবা মন্ডপ এলাকায় যেন অবৈধ মেলা কিংবা জুয়ার আসর বসতে না পারে সেদিকে কঠোর থাকবে নাসিরনগর পুলিশ প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী বলেন, নাসিরনগরের শত বছরের ঐতিহ্য হিন্দু মুসলমানের সম্প্রতি বজায় রাখতে আমার প্রশাসন সব কিছু করবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ