সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম যুবকের প্রেমে ব্যর্থ হয়েই সু চি ইসলামবিরোধী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তারেক হায়দার নামে এক পাকিস্তানি মুসলিম যুবকের প্রেমে পড়েছিলেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। নানা প্রতিকূলতা ডিঙিয়ে তাকে বিয়ে করতে উন্মুখ হয়েছিলেন। কিন্তু তারেক প্রত্যাখ্যান করেছিলেন সু চিকে।

১৯৬৪ সালের ওই ঘটনাই বদলে দেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সু চির জীবনকে। অনেকদিন শোকে বিমর্ষ হয়ে ভেঙে পড়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার ফলাফলও ভালো করতে পারেননি। সেই সময় থেকেই নাকি সু চি ধীরে ধীরে মুসলিমবিদ্বেষী হয়ে ওঠেন।

সু চির সেই মুসলিমবিদ্বেষের চূড়ান্ত পরিণতি আজকের রোহিঙ্গাদের জাতিগত নিধন ও নিপীড়ন। সু চির জীবনীকার বিখ্যাত লেখক ও সাংবাদিক পিটার পপহ্যামও এমন ইঙ্গিতই দিয়েছেন।

সু চির জীবনীগ্রন্থ ‘দ্য লেডি অ্যান্ড পিক’–এ পপহ্যাম লিখেছেন, সু চির ব্যক্তিগত জীবনের অনেক কিছুই জটিলতায় পূর্ণ ও বৈপরীত্যে ভরা। তাই রোহিঙ্গা নির্যাতনের পিছনে সু চির ব্যর্থ প্রেমের কাহিনীকে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।

১৯৬৪ সালের আগে ইংরেজি ও পরিবেশবিদ্যা নিয়ে পড়ার ইচ্ছায় অক্সফোর্ডে এসেছিলেন সু চি। কিন্তু সুযোগ পাননি। অবশেষে ভর্তি হয়েছিলেন দর্শনে। সেখানে তার সঙ্গে আলাপ হয় পাকিস্তানের কূটনীতিক তারেক হায়দারের সঙ্গে। যিনি বিশেষ অনুমতি নিয়ে অক্সফোর্ডে পড়তে এসেছিলেন। যেহেতু সু চির মা-ও ছিলেন একজন কূটনীতিক, তাই একই পেশার হওয়ায় তারেকের প্রেমে পড়তে বেশি সময় লাগেনি সু চির।

সু চির জীবনীকার পপহ্যামের ভাষ্য, সংস্কৃতিগতভাবে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও সু চি ও তারেক গভীর প্রেমে পড়েছিলেন। ১৯৬৫ সালে ভারত–পাকিস্তান যুদ্ধের সময় তারেককে খুশি করতে ভারতীয় ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করেছিলেন সু চি। প্রেমে এতোটাই আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন যে, তৃতীয় বিভাগে কোনো রকমে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল সু চিকে।

এদিকে, অক্সফোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর পরই পাকিস্তানে ফিরে যান তারেক। সু চি চেয়েছিলেন তারেক তাকে বিয়ে করে নিজ দেশে নিয়ে যাক। কিন্তু তারেক তা চাননি। একাই ফিরে যান নিজ দেশে। এ ঘটনায় শোকে কষ্টে ভেঙে পড়েন সু চি। সেই শোকই এক সময় জ্বলে ওঠে ক্ষোভ হয়ে। মুসলিম যুবকদের বিশ্বাসঘাতক আর প্রতারক হিসেবে ভাবতে থাকেন। এক পর্যায়ে মুসলিমবিদ্বেষী হয়ে ওঠেন।

 

পপহ্যাম আরো জানিয়েছেন, ‘প্রায় বছর খানেক ধরে ‌সু চি বিরহে বিমর্ষ থাকেন। সেই নাজুক পরিস্থিতিতে ইংল্যান্ডে সু চির পুরনো পারিবারিক বন্ধু স্যার পল গর বুথ ও মিসেস বুথের ছেলে ক্রিস্টোফার এগিয়ে আসেন। পরিচয় করিয়ে দেন মাইকেল অ্যারিস নামে সহৃদয় যুবকের সঙ্গে। ১৯৭২ সালে সেই অ্যারিসের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সু চি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা