,

মধ্যপ্রাচ্যের সেরা ৫ খাবার

news-image

পৃথিবীর প্রতিটি অঞ্চলের, প্রতিটি জনপদেরই থাকে বিশেষ বৈশিষ্ট্য, ঐতিহ্য ও খাবার। তবে দেশ-কাল যাই হোক না কেন; স্বভাবতই বাইরে থেকে কোথাও গিয়ে ওই অঞ্চলের খাবারের প্রতি বিশেষ আকর্ষণ থাকে যে কারোই।

ইতিহাস-ঐহিত্য ও বিচিত্রতায় ঋদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এখানকার মুখরোচক, সুস্বাদু ও দৃষ্টিনন্দন খাবার ।

মার্কিন গণমাধ্যম সিএনএন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের এমন ২০ রকমের খাবার নিয়ে এক প্রতিবেদন ছেপেছে। লেবানিজ-মার্কিন খাদ্যপণ্য বিষয়ক ব্লগার বেথানি কেহডি’র ওয়েবসাইট ডার্টিকিচেনসিক্রেটস.কম থেকে এ ২০টি খাবার বাছাই করা হয়েছে।

সিএনএন ও উইকিপিডিয়া ঘেঁটে জানা গেলো মধ্যপ্রাচের সেরা খাবারগুলোর সেরা ৫ আইটেমের সাত-পাঁচ।

হুম্মাস

jagonews24

হুম্মাস আরবি শব্দ। জেরুজালেম ও মিসরের ঐতিহ্যবাহী খাবার এটি। বড় ফুলে ওঠা গোলাকার রুটির ওপর ছড়ানো সেদ্ধু আলু ও মসলার মিশেলে তৈরি হয় হুম্মাস। এটা তৈরিতে ব্যবহৃত হয় সেদ্ধ ও ভর্তা করা মুরগির মাংস, মটরশুঁটির সঙ্গে তেহানি, অলিভ অয়েল ও লেবুর রস, রসুন ও লবনের মিশ্রণ।

মানাকিশ

jagonews24

দেখতে হুবহু পিৎজার মতো মানাকিশ এক ধরণের পিৎজা। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলীয় দেশগুলোর ঐহিত্যবাহী এ খাবার তৈরিতে ব্যবহৃত হয় মূলত পনির ও মাংস ও সুগন্ধি গুল্ম।

ভাজা হালোওমি

jagonews24

ছোট ছোট ফালি আকারের এ খাবার তৈরিতে ছাগল ও ভেড়ার দুধ ব্যবহার করা হয়। তবে এটা প্রক্রিয়াজাতকরণে পনিরের বদলে অ্যামিড বা ব্যাকটেরিয়ার দরকার হয় না। এটি লেবাবনন ও সাইপ্রাসের একটি জনপ্রিয় খাবার এটি।

ফাল মেড্ডামস

jagonews24

এটা মূলত সেদ্ধ মটরশুঁটি দিয়ে তৈরি খাবার । সুগন্ধি লতা, পেঁয়াজ, অলিভ অয়েল ও লেবুর সংমিশ্রণে স্যুপ জাতীয় এ খারার তৈরি হয়। মিসর ও সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় খাবার এটি।

ফালাফেল

jagonews24

মুরগির মাংসের সঙ্গে মটরশুঁটি ও সুগন্ধিজাতীয় গুল্ম মিশিয়ে এ খাবার তৈরি হয়। দেখতে অনেকটা আলু চপ ও বড়ার মতো। এটি মিসর, সিরিয়া ও জর্দানের একটি জনপ্রিয় খাবার। তবে অনেকে একে ভারতীয় খাবার দাবি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে