,

রাম রহিমের মতোই যৌনতায় আসক্ত ভণ্ডবাবা ফলহারি মহারাজ!

news-image

অনলাইন ডেস্ক : রাম রহিমের মতোই যৌনতায় আসক্ত এই ভণ্ডবাবা। তিনি যৌন লালসা চরিতার্থ করতে নিজের ভক্তের কন্যাকেই বেছে নিয়েছিলেন।

আর তার জেরেই বিপত্তি। তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে ভারতের রাজস্থানের ওই স্বঘোষিত ধর্মগুরুর নামে। রাজস্থানের এই বাবার নাম কৌশলেন্দ্র প্রপণাচার্য ফলহারি মহারাজ। আলোয়ারে তার আশ্রম।

নিগৃহীতা তরুণীর বাড়িতে যাতায়াত ছিল বাবার। যেহেতু তরুণীর বাড়ির সদস্যরা ফলহারি মহারাজের শিষ্য ছিল। আইন নিয়ে পড়াশোনা করছিলেন তরুণী। পড়া শেষ পওয়ার পর একটি সংস্থায় চাকরির সুযোগ মেলে। সে কারণেই গুরুর আশ্রমে গিয়েছিলেন তিনি। কিছু অনুদান দেওয়ার ইচ্ছে ছিল তাঁর। তরুণীর অভিযোগ, সে সময়ই তাঁকে বসিয়ে রাখা হয়। তারপর তাঁকে আলাদা করে ডেকে নিয়ে যৌন নিগ্রহ শুরু করে বাবা। এমনকী তাঁকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এরপরই বাড়ি ফিরে ভণ্ড বাবার কুকীর্তির কথা জানান তিনি। অভিযোগ দায়ের করা হয় পুলিশেও। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুলিশের গতিবিধি আগেভাগেই আঁচ করে সাবধান হয়ে গিয়েছে বাবা। আলোয়ারে তাঁর আশ্রমে হানা দিয়ে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে একটি হাসপাতালে ভর্তি আছে ফলহারি মহারাজ। যদিও ডাক্তারের অনুমতি নিয়েই বাবাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক