,

দু’জন প্রখ্যাত প্রেসিডেন্টের স্ত্রী তিনি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ম্যাডাম জিসেলি নামে পরিচিত ৫০ বছর বয়সী এই নারীর দাবি, তিনি দুটি দেশের দুই বিখ্যাত প্রেসিডেন্টের স্ত্রী! তিনি জানান, তার আরও অনেক নাম রয়েছে, নামগুলো তিনি প্রয়োজনমতো বিভিন্ন সময় ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও মেরিল্যান্ডসহ আরও কয়েকটি দেশে তার বাড়ি ও সম্পত্তি রয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক সাক্ষাৎকারে এ রহস্যময়ী নারীর এইসব তথ্য বেরিয়ে আসে।

জিসেলি দাবি করেন, মিসরের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার স্বামী! তবে এ খবর কেউ জানেন না। সিসির কার্যালয়ে যোগাযোগ করেও নাকি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

জিসেলি আরও দাবি করেন, ভেনিজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজও তার স্বামী ছিলেন! কিন্তু এর কোনো প্রমাণ দেখাতে পারেননি জিসেলি। ভেনিজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যেও নাকি জিসেলির হাত রয়েছে। ঘানার সাবেক প্রেসিডেন্ট জন কুফুয়োরের সঙ্গে তার নাকি ঘনিষ্ঠতা ছিল। এ নিয়ে ঘানার বিভিন্ন গণমাধ্যম অনেক লেখালেখিও হয়েছিল।

উল্লেখ্য, জিসেলির জন্ম লেবাননে হলেও তার বেড়ে ওঠা বিভিন্ন দেশে। স্পেন, যুক্তরাষ্ট্র, কলোম্বিয়া, ভেনিজুয়েলা ও কিউবায় অবাধ চলাচল জিসেলির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে