,

ব্রাহ্মণবাড়িয়ায় রোহিঙ্গা নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা গণহত্যা, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে এবং মিয়ানমার ত্যাগ করে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবিতে আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আকাঈদে আহলে জামাত সংরক্ষণ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

উপজেলার ডাক বাংলা খেলার মাঠে একের পর এক মিছিল বিভিন্ন এলাকা থেকে তৌহিদী জনতা ব্যানারে জড়ো হয়ে বেলা ১১ টার দিকে আকাঈদে আহলে সুন্নাতুল জামাত সংরক্ষণ পরিষদ এর উদ্যোগে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ও স্হানীয় জনতা অংশ নেয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহিদ মিনার চত্বরে  গিয়ে শেষ হয়। পরে ওই চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে নির্বিচারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আকাঈদে সুন্নাতুল জমাত সংরক্ষণ পরিষদের উপদেষ্টা মাও: আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাও আব্দুর রহমান নিদারাবাদী,মাও আবদুল মতিন,মাও আঃ রহীম কাসেমী, মাও আশরাফ আলী হরষপুরী, মাও শফিকুল ইসলাম, মাও এনামুল ইসলাম, মাও আঃ হক, মুমিনুদ্দীন, মাও কেফায়েতুল্লাহ, মাও নাফেউল হক চৌধুরী মাও হাফেজ মিজান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ