,

কিমের ক্ষেপণাস্ত্রের জবাবে দক্ষিণ কোরিয়ার ‘বেলুন’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার মিসাইলের বিরুদ্ধে এবার ‘বেলুন যুদ্ধে’ নামল দক্ষিণ কোরিয়া৷ উত্তর কোরিয়ার ভারী ক্ষেপণাস্ত্রের পাল্টা জবাব দিতে অভিনব বেলুন যুদ্ধে বাজিমাত করতে চাইছে দক্ষিণ কোরিয়া৷

অভিনব এই বেলুনে থাকছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের কার্টুন৷ ভেতরে থাকছে গণতন্ত্রের আবেদন জানিয়ে লিফলেট৷ থাকছে দক্ষিণ কোরিয়ার সিনেমা ও ডকুমেন্টারি৷

মূলত, দক্ষিণের পক্ষ থেকে অভিনব বেলুন পাঠিয়ে উত্তর কোরিয়াকে গণতন্ত্রের ভালো দিকগুলি তুলে ধরার আবেদন জানানো হচ্ছে৷ দক্ষিণ কোরিয়া ও চীনের জীবনযাত্রাকে এখানে হাতিয়ার করা হয়েছে৷ যুদ্ধের বদলে শান্তি বার্তা পাঠিয়ে বেলুনের মধ্যে ‘মিষ্টি’ও পাঠানো হয়েছে৷

উত্তর কোরিয়ায় বেলুন পাঠিয়ে উদ্যোক্তাদের দাবি, কিম জং উনের যে ভাবমূর্তি মানুষের মনে গেঁথে গিয়েছে, তার বাইরে বেরিয়ে নতুন কিছু করা যায় কী না তা ভেবে দেখতে বলা হয়েছে৷ মূলত, প্রতি বছর লক্ষ লক্ষ বেলুন ও হাজারো ফ্ল্যাশ ড্রাইভ উত্তর কোরিয়ায় পাঠানো হয়৷ তাঁদের ধারণা, এই বেলুনগুলি থেকে সেখানকার জনগণ যেসব তথ্য পাবেন, তাতে তাঁদের চিন্তাধারায় পরিবর্তন আসবে৷

বেলুন ওড়ানোর ঘটনা হালকা বিষয় বলে মনে হতে পারে৷ কিন্তু, এমন ঘটনায় উত্তর কোরিয়া মোটেও খেলনা হিসেবে দেখছে না৷ উত্তর কোরিয়ার সরকার এ ধরনের কাজের জন্য কঠোর শাস্তির দেওয়ার কথা ঘোষণা করেছে৷

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপর এসবের কোনও প্রভাবই পড়ে না৷ উত্তর কোরিয়ায় গ্রামবাসীরা এই বেলুনগুলি সংগ্রহ করে স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছে দেন৷ ফলে, যাঁদের জন্য এই বার্তা, তারাই উপেক্ষিত হয়ে থাকেন৷

সুত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে