,

মধ্যপ্রাচ্য কূটনৈতিক সংকট দ্রুত সমাধান হবে: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সংকট খুব দ্রুত সমাধান হবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর এক সংক্ষিপ্ত সাইডলাইন বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সেখানে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সংকট নিয়ে তাদের আলোচনার পর ট্রাম্প এ মন্তব্য করেন। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে ‘বন্ধু’ বলে অভিহিত করেছেন কাতারি আমির। তিনি আশা প্রকাশ করেছেন খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের এই কূটনৈতিক সংকট সমাধান করা সম্ভব।

গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাতার।

ট্রাম্প বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের সমস্যাটি সমাধানের চেষ্টা করছি এবং আমি মনে করি এটা সমাধান হয়ে যাবে। আমার বিশ্বাস এটা খুবই শিগগির সমাধান হবে।’

কাতারি আমির শেখ তামিম বলেন, যুক্তরাষ্ট্র ও কাতারের খুব ভালো সম্পর্ক রয়েছে। কাতারেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাটি রয়েছে। আমির মনে করেন কারও হস্তক্ষেপই এই সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, ‘আমরা সবসময়ই বলেছি আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি এবং থাকবো।’

এর আগে কয়েকবার ট্রাম্প অভিযোগ করেছিলেন যে কাতার সন্ত্রাসবাদে সমর্থন দেয়। তবে সাম্প্রতিক এই আলোচনার আগে এমন কোনও দাবি করেননি তিনি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক