,

সৌদিতে এবার এয়ার ট্রাফিক কন্ট্রোলে নারীরা

news-image

অনলাইন ডেস্ক : রক্ষণশীলতার দেওয়াল ভেঙে সৌদি আরবে এবার নারীদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, পর্দাপ্রথার বাইরে এসে নারীদের কাজ করার জন্য আরও অনেক পদ তৈরি করা হচ্ছে বলে দেশটির প্রশাসন সূত্রে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, তেল উত্তোলন ও সরবরাহের একমুখী নির্ভরশীলতার হারই হ্রাস করতে চাইছে প্রশাসন। তাই নারী ওপর নতুন নতুন কাজের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এমনকি ভিশন ২০৩০ প্রকল্প বাস্তবায়নে পুরুষ ও নারীদের কাজের পরিমাণে ভারসাম্য আনার চিন্তাভাবনা রয়েছে সৌদি সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বিভিন্ন কর্মক্ষেত্রে নারী কর্মীর সংখ্যা ছিল ২৩ শতাংশ। যা বর্তমানে বেড়ে হয়েছে ২৮ শতাংশ। এই হার বৃদ্ধি উৎসাহ যোগাচ্ছে অন্যান্য নারীদের। পর্দার আড়ালে থাকা নারীরা এবার বাইরে বেরিয়ে এসে কাজ করতে সাহস পাচ্ছেন। যে সব পদে ইতিমধ্যেই নারীদের দেখা যাচ্ছে, তার মধ্যে অন্যতম এয়ার ট্রাফিক কন্ট্রোলারের পদ। সৌদি আরবের এয়ার নেভিগেশন সেন্টার ঘোষণা করেছে, প্রতি বছর ৮০ জন নারীকে এই কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

সৌদি আরবে কেবল চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে নারীদের কাজের সুযোগ ছিল। এছাড়াও কিছু বেসরকারি ক্ষেত্রে গুটিকয়েক নারী কর্মীর দেখা পাওয়া যেত। তবে এয়ার ট্রাফির কন্ট্রোলারের পদে মহিলা কর্মীদের সুযোগ পাওয়া নিঃসন্দেহে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ