সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য মিডিয়াকে দুষলেন হিলারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য রাশিয়ার হস্তক্ষেপ, সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি, মিডিয়া, নিজ দলের বিরোধী ও ভারমুন্টের ইনডেপিনডেন্ট সিনেটর বার্নি স্যান্ডার্সকে দায়ী করেছেন হিলারি ক্লিনটন।

নির্বাচনের সময় ভোটারদের কাছে যথাযথভাবে না পৌঁছানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ওয়ার্নার থিয়েটারে নিজের লেখা নতুন বইয়ের প্রচারণার এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন হিলারি। হিলারির বান্ধবী ও প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সাবেক বক্তৃতা লেখক লিসা মাস্কাটিন আয়োজন করেন অনুষ্ঠানটির।

২০১৬ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরাজয়ের কারণ নিয়ে ‘ হোয়াট হ্যাপেন্ড’ নামের একটি বই লিখছেন সাবেক ফার্স্ট লেডি হিলারি। বইটি আগামী মাসে প্রকাশ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে হিলারি বইটির প্রচ্ছদও প্রকাশ করেছেন।

ভোটাদের প্রসঙ্গে হিলারি বলেন, আমি যথাযথ ও দ্রুত ভোটারদের সঙ্গে মিশতে পারিনি। কারণ আমাদের পরিকল্পনা মোতাবেক নির্বাচনী ক্যাম্পেইন মিডিয়ায় প্রকাশ পায়নি। কারণ আমরা প্রতিদিন যে অনুষ্ঠানের আয়োজন করেছি তা মিডিয়া প্রকাশ করেনি। মিডিয়া আমাদের খালি মঞ্চের দৃশ্য প্রকাশ করে প্রকাশ করেছে।

ক্লিনটনের বক্তৃতার সময় তার সমর্থক ও ক্যাম্পেইন স্টাফরা উপস্থিত ছিলেন ওয়াশিংটনে। ‘হোয়াট হ্যাপেন্ড’ বইটি হিলারির ছয় তম বই। এই বইটি লিখছেন তার প্রেসিডেন্ট নির্বাচনের পরাজয়ের বিষয়বস্তু নিয়ে। দ্য হিল

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা