,

উত্তর কোরিয়াকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে দেওয়া প্রথমবারের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিলেন উত্তর কোরিয়া ও ইরানকে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পুরোপুরি গুঁড়িয়ে দিতে প্রস্তুত। আর ইরানের ‘ভয়াবহ পরমাণু অস্ত্র কর্মসূচিতে’ বাধা দিতে সর্বাত্মক শক্তি প্রয়োগেরও হুমকি দিয়েছেন। খবর এএফপির

জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হুঁশিয়ার করে করেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনকে ‘লৌহ মানব’ হিসেবে উল্লেখ করে তাঁর দেশকে শেষ করে দেওয়ার হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যাপক শক্তি ও ধৈর্য আছে। কিন্তু আমরা যদি নিজেদের বা মিত্রদের রক্ষা করতে বাধ্য হই, তাহলে উত্তর কোরিয়াকে ধ্বংস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।’

ট্রাম্পের ক্ষোভের লক্ষ্যবস্তু কোরীয় নেতার উদ্দেশে ট্রাম্পের আরও হুমকি, ‘রকেট ম্যান নিজেকে এবং নিজের দেশকে আত্মঘাতী অভিযানের দিকে পরিচালিত করছেন।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। তবে আশা করি এর প্রয়োজন হবে না।’

২০১৫ সালে ইরান ও বিশ্বের ছয় ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ওই চুক্তি মধ্যপ্রাচ্যের সংঘর্ষে ইরানের ধ্বংসাত্মক ভূমিকার লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা এমন খুনে শাসনব্যবস্থাকে অস্থিতিশীল কর্মকাণ্ড চালিয়ে যেতে দিতে পারি না, যখন তারা ভয়ংকর ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যায়।…সত্যি বলতে কি, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য লজ্জার।’ ট্রাম্প বলেন, ‘বিশ্বাস করুন। এখন পুরো বিশ্বের আমাদের সঙ্গে যোগ দেওয়ার সময়। ইরানকে তাদের ধ্বংসযজ্ঞ শেষ করতে হবে।’

ট্রাম্পের আজকের এই ভাষণের মধ্য দিয়ে ২০১৫ সালে সম্পাদিত পরমাণু সমঝোতায় শেষ পর্যন্ত আমেরিকা থাকবে কি না, তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ে এ সমঝোতা থেকে বের হয়ে আসবেন বলে একাধিকবার ঘোষণাও করেছিলেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে