,

বাঞ্ছারামপুরে আইন-শৃঙ্খলা ও মাদক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাঞ্ছারামপুরে আইন-শৃঙ্খলা, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও এসিড নিক্ষেপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাঞ্ছারামপুর মডেল থানার উদ্যোগে ও জাইকার সহায়তায় থানা প্রাঙ্গনে এ কর্মশালা হয়েছে। থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান।

তাছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি দুধ মিয়া মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম ইসহাক, উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উপজেলা ডেভলোপমেন্ট ফ্যাসিলেটেড আশরাফুল আলম, রূপসদী ইউপি চেয়ারম্যান ফিরোজ মিয়া, দরিকান্দি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম স্বপন, পাহাড়িয়াকান্দি ইউপি চেয়ারম্যান গাজীউল হক, তেজখালী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, বাঞ্ছারামপুর সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আলোচনা সভা করেই এসব সমস্যা সমাধান করা যাবে না। তা সমাধান করতে হলে রোডম্যাপ তৈরি করে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংসদের সহায়তা নিয়ে এসব সমাজব্যধি দুর করতে হবে। এসব সমস্যা দুর না করলে সমাজে আরো বিশৃঙ্খলা বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ