,

সউদি নারীদের জন্য ৮০ হাজার চাকরি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সউদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় শিগগিরই সেদেশের নারীদের জন্য ৮০ হাজার চাকরি নিয়ে আসছে। মন্ত্রণালয়ের প্রোগ্রাম ফর উওম্যান এমপ্লয়মেন্ট-এর পরিচালক ফাতিন আল-সারি সোমবার এ কথা জানান। ফাতিন আল-সারি নিজেও একজন নারী।

তিনি জানান নারীদের প্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলো নারীকরণ ও স্বদেশীকরণের তৃতীয় পর্যায়ে আগামী মাসে এসব চাকরির সুযোগ সৃষ্টি হবে। ইতিপূর্বে নারীদের অন্তর্বাসের যেসব দোকান সম্পূর্ণ নারীকরণ করা হয়েছে, তা সফল হয়েছে। সউদি নারীরা সেসব দোকানে অধ্যবসায়, নিষ্ঠা ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে ভালোই কাজ চালাচ্ছে। শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় তাই ভিশন-২০৩০এর আলোকে সউদি নারীদের আরো বেশি করে শ্রমবাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে।

নারীদের প্রয়োজনীয় সামগ্রীর দোকান বলতে কী বোঝায় তার ব্যাখ্যা দিতে গিয়ে মিজ ফাতিন বলেন, প্রসাধনী, জুতা, ব্যাগ, মা ও শিশুর সরঞ্জাম ইত্যাদি এর আওতায় থাকবে।

তিনি বলেন, সউদি আরবের সব সেক্টরে নারীদের জন্য চাকরীর দরজা খোলা এবং কর্মপরিবেশও অনুকূল।

এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, গত চার বছরে নারীদের কর্মসংস্থান নাটকীয়ভাবে বেড়ে গেছে। শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় গত মার্চ মাসে রিপোর্টটি প্রকাশ করে। এতে দেখা যায়, গত চার বছরে সউদি নারীদের কর্মসংস্থান বেড়েছে শতকরা ১৩০ ভাগ। এমনিতেই দেশটির মোট শ্রমশক্তির ৩০ শতাংশ নারী।

জরিপের রিপোর্টে বলা হয়, নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে সবচাইতে এগিয়ে রিয়াদ। এরপরই রয়েছে মক্কা। সূত্র : সউদি গেজেট

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক