,

‘আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে জাতিসংঘ বিকাশ লাভ করেনি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে দেওয়া প্রথম ভাষণে বলেছেন, জাতিসংঘ তার সম্ভাবনা কাজে লাগাতে পারছে না। আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে সংস্থাটি পুরোপুরি বিকাশ লাভ করেনি।

মঙ্গলবার নিউইয়র্কে সংস্থার সদর দফতরে জাতিসংঘের সংস্কার ইস্যুর বিশেষ বৈঠকে তিনি একথা বলেন। ভাষণে তিনি সদস্য রাষ্ট্রের প্রতি জাতিসংঘকে সংস্কারের আহ্বান জানান।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের আর্থিক অনুদানের সমালোচনা করে ট্রাম্প বলেন, কোনো রাষ্ট্রেরই অসামঞ্জস্য খরচ বহন করা উচিত নয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের খরচের ২৮.৫ ভাগই যুক্তরাষ্ট্র প্রদান করে থাকে। ট্রাম্প এটাকে অন্যায় বলে অভিহিত করেন।

আজ জাতিসংঘ সাধারণ অধিবেশনে দীর্ঘ ভাষণ দেবেন ট্রাম্প। গত বছরের মার্কিন নির্বাচনের নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্প জাতিসংঘের কঠোর সমালোচনা করেন। সে সময় সংস্থাটিকে তিনি ‘অথর্ব’ ও ‘অদক্ষ’ বলে অভিহিতি করে এর সমালোচনা করেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক