,

হানিপ্রীতির খোঁজে নেপালের পথে ভারতীয় পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে খোঁজ মিলল ‘ধর্ষক’ বাবা গুরমিত রাম রহিমের পালিত কন্যার৷ অন্তত এমনটাই দাবি করেছে ভারতীয় পুলিশ বাহিনী৷ পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রের খবর, নেপালের বিরাটনগরে একটি পেট্রল পাম্প সংলগ্ন বহুতল ভবনে গা ঢাকা দিয়ে রয়েছেন হানিপ্রীত৷ইতিমধ্যে তাঁর খোঁজে নেপালের উদ্দেশে রওনা দিয়েছে পুলিশের একটি দল৷ ওই সূত্রের দাবি, স্বঘোঘিত ‘ভগবান’ গুরমিতের অন্ধভক্ত প্রীতম সিংহ’র বাড়িতেই আস্তানা গেড়েছে হানিপ্রীত৷

এর আগে নেপাল সীমান্তের লখিমপুরের খেরিতে হানিপ্রীতের ঘাঁটি গাড়ার খবর মিলেছিল৷যদিও হরিয়ানা পুলিশ সেখানে ‘রেড’ করার আগেই পালিয়ে যায় হানিপ্রীত৷ ফলে খালি হাতেই ফিরতে হয় পুলিশকে৷‘ধর্ষক’ বাবা গ্রেফতারের পরই হানিপ্রীতের নামে জারি হয় ‘লুক আউট’ নোটিশ৷ তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন হানি৷ কখনও ধরন, কখনও বা ইটাহারিতে তার আত্মগোপন থাকার খবর পাওয়া গেলেও প্রতিবারেই শেষ মুহুর্তে পুলিশের নাগালের বাইরে চলে গিয়েছে পালিত কন্যা৷

স্বাভাবিকভাবেই, এবারে পুলিশ হানিপ্রীতকে জালে তুলতে পারে কি না, সেদিকেই তাকিয়ে সব মহল৷ অন্যদিকে গুরুমিতের হরিয়ানা ডেরা চেয়ারপার্সন বিপাসনা ইনসানকে এদিনই টানা তিন ঘণ্টা ধরে জেরা করেছে হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)৷ ডেরার কুকর্ম, ‘ধর্ষক’ বাবা গ্রেপ্তারের পর এলাকায় হিংসা ছড়ানো এবং হানিপ্রীতের ‘মুভমেন্ট’ সম্পর্কেই তাঁকে জেরা করেছেন গোয়েন্দারা৷

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক