,

সু চির নোবেল কেড়ে বাঙালি জাতিকে দেওয়া উচিত-ফজলে হোসেন বাদশা

news-image

বিশেষ প্রতিনিধি : মিয়ানমারের নেত্রী অং সং সু চির নোবেল পুরস্কার কেড়ে নিয়ে বাঙালি জাতিকে দিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাদশা এ কথা বলেন।

ফজলে হোসেন বাদশা আরো বলেন, ‘দেশের মানুষ মানবিক ও শান্তিপ্রিয়। মিয়ানমারে যে হত্যা নির্যাতন জ্বালাও-পোড়াও হচ্ছে তার বিরুদ্ধে আমরা বাঙালি জাতি ঐক্যবদ্ধ।’
প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও ওয়ার্কার্স পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দমনপীড়ন চালাচ্ছে সেনাবাহিনী। একে জাতিগত নিধনও বলছে অনেক আন্তর্জাতিক সংস্থা। নির্যাতনের মুখে চার থেকে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ