মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ছয়শতাধিক শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ নিয়েছে

news-image
আকতার হোসেন ভূঁইয়া , নাসিরনগর : নিজেদের দুর্নীতি মুক্ত রাখা এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার প্রত্যয়ে নাসিরনগরে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করেছে ছয়শতাধিক  শিক্ষার্থী। আজ মঙ্গলবার নাসিরনগর উপজেলার ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় মাঠে দুর্নীতি বিরোধী সমাবেশে শিক্ষার্থীদের এ শপথ বাক্য পাঠ করান  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম।উপজেলা  দুর্নীতি প্রতিরোধ কমিটির  আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি  শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অংশ নেন।
 উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  মোঃ আবদুর রহিমের  সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূঁইয়ার পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাবিবুর রহমান,শিবলী চৌধুরী,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাহফুজুর রহমান পিয়ারু,শিক্ষার্থী দীপ্তি চৌধুরী ও মোঃ নুরুল আইন সাদী প্রমূখ।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু