,

রোহিঙ্গা মানেই সন্ত্রাসী নয়, দিল্লিকে মমতার তোপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকারের পক্ষ থেকে রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলা হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটিকে স্বাভাবিক ভাবে দেখছেন। তিনি বলছেন, রোহিঙ্গা মানেই সন্ত্রাসী নয়।

সব সাধারণ মানুষ জঙ্গি নয়। সোমবার রাজ্যের প্রশাসনিক দফতর নবান্নতে আয়োজিত সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন।

এসম তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমি কিছু বলবো না। সুপ্রিম কোর্টে মামলা চলছে। এটা নিয়ে এখন আমার কথা বলা উচিত নয়। কেন্দ্রীয় সরকার আমাকে বলেছে, যেসব রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, তাদের পাঠিয়ে দেওয়ার জন্য। আমি মনে করি, সব সাধারণ মানুষ জঙ্গি নয়। কেউ কেউ জঙ্গি হতে পারে। জঙ্গিদের জঙ্গি হিসেবে দেখা হোক।

জঙ্গিদের সঙ্গে সাধারণ মানুষের একটা পার্থক্য আছে। প্রত্যেক সম্প্রদায়ে কিছু খারাপ মানুষ থাকে, আবার ভালো মানুষও থাকে। মমতা স্পষ্ট করে বলেন, আমরা মানুষ, আমাদের কাছে মানবিকতার বিষয়টাও আছে। সেটাও ভেবে দেখতে হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক