,

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাহায্যের ঘোষণা জার্মানির

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নির্বাচার হত্যা ও নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ছয় কোটি ইউরো সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছে জার্মান সরকার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮৭ কোটি টাকা। সোমবার বার্লিনে জার্মান সরকারের মুখপাত্র স্টেফান সাইবার্ট একথা জানান।

জার্মানির স্পিগেল পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়, সরকারের জরুরি ত্রাণ তহবিল থেকে এ সহযোগিতা দেয়া হবে। সাহায্যের এ অর্থ জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের সহযোগিতায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দুই দিকে জরুরি খাদ্য, চিকিৎসা ও মৌলিক চাহিদার জন্য ব্যয় হবে।

রাখাইন সংকটকে মানবতার বিরুদ্ধে আগ্রাসন উল্লেখ করে স্টেফান সাইবার্ট বলেন, গত কয়েক সপ্তাহে চার লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ বিপুলসংখ্যক শরণার্থী এ মুহূর্তে মানবেতর জীবনযাপন করছেন।

এদিকে, এক ঘোষণায় মিয়ানমার সরকারকে রাখাইন রাজ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাহায্য সংস্থাগুলোকে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের গ্রামগুলো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। এ অভিযানে বিপুলসংখ্যক রোহিঙ্গা হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে তিন হাজারের বেশি রোহিঙ্গা এবং প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে চার লাখেরও বেশি।

বাংলাদেশে শরণার্থীদের যে ঢল নেমেছে, তাতে জরুরি মানবিক সহায়তার বিষয়টি মারাত্মক রূপ নিয়েছে। প্রতিদিনই নতুন নতুন শরণার্থীদের সহায়তা দিতে ত্রাণ সংস্থাগুলো তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাদের হিমশিম খেতে হচ্ছে। প্রায় সব ধরনের ত্রাণের অপ্রতুলতার কারণে অধিকাংশ রোহিঙ্গাকেই চরম দুর্দশার মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে