,

উত্তর কোরিয়ার ওপর মার্কিন হামলার ইঙ্গিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়াকে বশে আনার কূটনৈতিক উদ্যোগ এখনো তেমন সফল হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সায় দিলেও চীন ও রাশিয়া এই সংকটের মুখেও নিজেদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।

শুক্রবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সোমবার উত্তর কোরিয়ার কাছেই এই দুই দেশ যৌথ সামরিক মহড়া চালিয়ে শক্তি প্রদর্শন করছে। ওখোটস্ক সাগরের দক্ষিণে দুই দেশের নৌবাহিনী দ্বিতীয় পর্বের মহড়া চালাচ্ছে। এর আগে বাল্টিক সাগরে প্রথম পর্বের মহড়া হয়েছিল। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সমরসজ্জাকে চীন ও রাশিয়া হুমকি হিসেবে দেখছে। তাই উত্তেজনা কমাতে সব পক্ষকেই সামরিক আস্ফালন কমানোর প্রস্তাব দিচ্ছে এই দুই দেশ।

এমনই প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বিশ্বনেতারা কোরীয় উপদ্বীপে সংকট নিয়ে আলাপ-আলোচনা করতে চলেছেন। তাঁদের বক্তব্য কার্যকর করার কোনো বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার হুমকির প্রশ্নে যত বেশি সম্ভব দেশের সমর্থন আদায় করতে চায় আমেরিকা।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে ভাষণ দেবেন৷। জাতিসংঘের প্রতি তেমন আস্থা না দেখালেও ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়া সংকটের আন্তর্জাতিক মাত্রা তুলে ধরতে চায়। ট্রাম্প বলতে চান, এই সংঘাত আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে নয়, উত্তর কোরিয়া গোটা বিশ্বকে হুমকি দিচ্ছে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, নিরাপত্তা পরিষদের হাতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেবার আর কোনো পথ বাকি নেই। দেশটির পরমাণু কর্মসূচি বন্ধ করতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কেই শেষ পর্যন্ত পদক্ষেপ নিতে হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্পের ভাষণের সময় প্রথম সারিতে উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার প্রতিনিধিরা। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো নিজ দেশের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আলোচনা করবেন এবং শুক্রবার এই অধিবেশনে ভাষণ দেবেন। সূত্র : ডয়চে ভেলে

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক