শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর- আড়াইহাজার -ভুলতা আঞ্চলিক মহাসড়ক মেঘনায় তৃতীয় সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই শুরু

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : বাঞ্ছারামপুর- আড়াইহাজার -ভুলতা আঞ্চলিক মহাসড়কের ঢাকা-সিলেট নৌপথের মেঘনা নদীতে বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ও আড়াইহাজার উপজেলার বিষনন্দী এলাকায় তৃতীয় মেঘনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি এলাকায় এক সভা হয়। স্থানীয় সাংসদ এবি তাজুল ইসলাম, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী ও মেঘনা তৃতীয় সেতুর প্রকল্প পরিচালক মো. তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. অহিদুজ্জামান, সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম, পরামর্শক দলের প্রধান বিআর কুন্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, পৌর মেয়র খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বাঞ্ছারামপুর-আড়াইহাজার-ভুলতা আঞ্চলিক মহাসড়কের বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ও আড়াইহাজার উপজেলার বিষনন্দী এলাকায় মেঘনা নদীতে মেঘনা তৃতীয় সেতু নির্মাণ করে আখাউড়া দিয়ে আগরতলার সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। ২০কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাই করে নয় মাসের মধ্যে একটি প্রতিবেদন সেতু বিভাগে দেবেন পরামর্শক কমিটি। পরে ঠিকাদার নিয়োগের মাধ্যমে চুড়ান্ত সেতু নির্মাণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প