,

রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য বিপজ্জনক : আবুল মকসুদ

news-image

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য বিপজ্জনক। এটি থেকে উত্তরণের জন্য যে যার স্থান থেকে কাজ করতে হবে।

রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত একটি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ আবুল মকসুদ।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট কোনো ধর্মের নয়, এটি মানবতার। এ সংকট থেকে উত্তরণে যে যার জায়গা থেকে কাজ করতে হবে।

রাজনৈতিক দলের নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কোনো রাজনৈতিক বক্তব্য রাখবেন না। এ সংকটে সব রাজনৈতিক দলগুলোকে সরকারের সঙ্গে থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেছেন। সেখানে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক আল মামুন সরকার প্রমুখ।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন আয়েজিত এ পদক প্রদান অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ‘বঙ্গবন্ধু লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ ও প্রচার-প্রসারে অবদান রাখায় সাংসদ মোকতাদির এ পদকে ভূষিত হয়েছেন। অনুষ্ঠান পরিচালানা করেন সংস্কৃতিকর্মী ও সাংবাদিক মো. মনির হোসেন। পরে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে