,

প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে সুর বদলাল যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক চুক্তির সাথে যুক্তরাষ্ট্র আবারো জড়িত হতে ইচ্ছুক- এমন একটি ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। যদিও এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেবেন।পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বলেন, নিজেদের অনুকূল শর্ত পেলে তারা এই চুক্তি নিয়ে আবারো আলোচনা করতে পারে।

উল্লেখ্য, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন।

টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে রেক্স টিলারসন বলেন, যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে অন্তর্ভুক্ত রাখার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো খোলামনে রয়েছেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের জন্য সুষ্ঠু এবং ভারসাম্যপূর্ণ শর্ত যদি গ্রহণ করা সম্ভব হয় তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পও তার অংশীদারদের সাথে এ বিষয়ে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, কার্বন নিঃসরণ কমানোর জন্য সবচেয়ে বড় দুই অর্থনীতি, যুক্তরাষ্ট্র এবং চীনের জন্য যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি ভারসাম্যপূর্ণ হয়নি। তবে প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্র থাকবে কিনা তার সরাসরি জবাব দেননি পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে গত শনিবার ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক প্রধান মিগুয়েল অ্যারিয়াস বলেছিলেন, যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি পুনর্বিবেচনা করতে চায় না, তবে তারা শর্তাবলীতে কিছু পরিবর্তন চাচ্ছে।

যদিও ওই দিন বিকেলেই হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছিলেন, প্যারিস চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে