,

মিয়ানমারের রাখাইনে দুটি রোহিঙ্গা গ্রাম ঘেরাও, হত্যার হুমকি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তর–পশ্চিমাঞ্চলে প্রত্যন্ত দুটি রোহিঙ্গা গ্রাম ঘিরে রেখেছে এবং তাদের খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে স্থানীয় মগরা। সেখান থেকে তাদেরকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন এসব রোহিঙ্গা। খবর- রয়টার্সের।

প্রসঙ্গত, ২৫ আগস্ট রাখাইন রাজ্যে কয়েকটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলার জের ধরে নতুন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এদিকে অভিযান চালাতে গিয়ে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয় রোহিঙ্গা নারী-পুরুষরা। এমনকি বাদ যায়নি শিশুরাও। এর পর থেকে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত কমপক্ষে ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছে।

সংবাদ সংস্থা রয়টার্সকে আহ নায়ুক পাইন গ্রামের একজন রোহিঙ্গা কর্মকর্তা মং মং জানান, ‘আমরা আতংকিত। শীঘ্রই আমরা অনাহারে মারা যাব। তারা আমাদের গ্রাম পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ‘

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক রোহিঙ্গা রয়টার্সকে জানান, রাখাইন বৌদ্ধরা একই গ্রামে এসে তাদেরকে বলছে, ‘চলে যাও, না হলে সবাইকে মেরে ফেলব’।

এদিকে রাখাইন রাজ্য সরকারের সচিব টিন মং সুই রয়টার্সকে জানান, তিনি রাথেডং কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন এবং রোহিঙ্গা গ্রামবাসীর এ ধরনের কোন আবেদনের তথ্য তিনি পাননি।

জাতীয় পুলিশের মুখপাত্র মিয়ও থু সোয়েও এ ব্যাপারে তার কাছে কোনো ধরনের তথ্য নেই বলে জানান।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক