,

লাগামহীন হলে ধ্বংস হয়ে যাবে উত্তর কোরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক :‘লাগামহীন আচরণ’ অব্যাহত রাখলে উত্তর কোরিয়া ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি।

রোববার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন সিএনএনের ‘স্টেট অব দি ইউনিয়ন’ নামে একটি টক শোতে এ মন্তব্য করেন তিনি।

জাতিসংঘে মার্কিন দূত বলেন, ‘যুক্তরাষ্ট্র ও মিত্রদের উচিত যেকোনো ধরনের হামলা থেকে নিজেদের রক্ষা করা। ‘

তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে থাকা সব ব্যবস্থা ফুরিয়ে গেছে। এখন যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখাপেক্ষী হওয়া লাগতে পারে।’

হ্যালি বলেন, ‘এ পর্যায়ে এসে আমরা নিরাপত্তা পরিষদে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়ে ফেলেছি। ’ তিনি বলেন, ‘এখন পুরো বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের হাতে ছেড়ে দিতে পেরে খুশি। আমরা সম্ভাব্য সব বিষয় খতিয়ে দেখছি। তবে এখনো বহু সামরিক বিকল্প আমাদের হাতে আছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার বলেন, ‘উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনকে পরমাণু কর্মসূচি ছেড়ে দিতে হবে। কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও নাগরিকদের ওপর বারবার পরমাণু অস্ত্রের হামলার হুমকি দেওয়া একটি শাসকগোষ্ঠীকে বরদাশত করবেন না।’

ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ায় সামরিক হামলা শুরু করবেন কি না, জানতে চাইলে ম্যাকমাস্টার বলেন, ‘এ ব্যাপারে তিনি (ট্রাম্প) খুবই স্বচ্ছ যে, সব বিকল্পই মাথায় আছে।’

প্রসঙ্গত, কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে পরমাণু হামলার হুমকি দিয়ে আসছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। পৃথিবী থেকে দৃশ্যত বিচ্ছিন্ন দেশটি প্রতিবেশী দেশ জাপানের ওপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালিয়েছে। এছাড়া সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমারও পরীক্ষা চালিয়েছে দেশটি।

সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে