,

নাসাতে সৌদি আরবের প্রথম নারী

news-image

আন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় যোগ দিলেন সৌদি আরবের প্রথম নারী মিশাল আশেমিমরি। সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট এই খবর জানিয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড এক টুইটে অভিনন্দন জানিয়ে মিশালকে একজন অনুকরণীয় নারী বলে উল্লেখ করেছেন।

সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন (সিআইসি) রিটুইট করে মিশাল আশেমিমরিকে সৌদি আরবের প্রথম নারী হিসেবে নাসায় যোগ দেওয়ায় অভিনন্দন জানিয়েছে।

মিশাল আশেমিমরি ফ্লোরিডার মিয়ামি শহরে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘মিশালের’ সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। কিভাবে কম খরচে ছোট স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো যায় এমন প্রজেক্টে কাজ করতেন।

মিশাল এক সাক্ষাৎকারে বলেন, আমার শৈশবকাটে সৌদি আরবের আল কাসিম প্রদেশে। আমি উনায়জাহ মরুভূমিতে রাতের তারাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। আর ভাবতাম বড় হয়েও একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হবো। রকেট নিয়ে মহাকাশে যাব- এসব ভাবতাম।

এর আগে মিশাল রেথিওন মিসাইল সিস্টেমে অ্যারোডেনামিক্স বিভাগে কাজ করতেন। সেখানে তিনি ২২টি বিভিন্ন ধরনের রকেট প্রোগ্রামে কাজ করেছেন।

২০০৬ সালের ৫ মে ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলোজি থেকে কৃতিত্বের সঙ্গে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ও অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই দুইটি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালের ১৫ ডিসেম্বরে একই ইনস্টিটিউট থেকে তিনি মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক