,

স্ত্রীকে খুশি করতে মাকে পিটিয়ে হত্যা!

news-image

আন্তর্জাতি ডেস্ক : স্ত্রীকে খুশি করতে বৃদ্ধ মাকে পিটিয়ে হত্যা করেছে এক পুত্র। মিসরের আলেকজান্দ্রিয়া শহরে এ ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম আল-আরাবিয়া এই খবর জানিয়েছে।

জয়নব আস-সাইদ মাহফুজ (৮১) নামের ওই নারীর (শাশুড়ি) বিরুদ্ধে স্বামীর কাছে অভিযোগ করেন পুত্রবধূ। এরপর স্ত্রীকে খুশি করতে নির্দয়ভাবে মাকে পিটিয়ে রক্তাক্ত করেন ওই পুত্র। বৃদ্ধ মা অজ্ঞান হয়ে যান। মাকে ফেলে রেখেই স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইরে রাতের খাবার খেতে যান পুত্র।

দরজার নিচে দিয়ে রক্ত দেখতে পান ওই নারীর এক প্রতিবেশী। অনেক ডাকাডাকি করার পরও কেউ সাড়া না দিলে তিনি দরজা ভেঙে ফেলেন। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই নারীকে। সেখান থেকে ওই নারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরপর তিনি মারা যান।

মায়ের মৃত্যুর খবর শুনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন পুত্র। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেন।

মিসরীয়রা এই ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

যদিও এই ঘটনায় নিহত নারীর বড় মেয়ে রেজা আল আরাবি দাবি করেছেন, ‘আমার মা অসুস্থ ছিলেন। তিনি আল-মাবাররা হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মারা গেছেন। আমার ভাই ও তাঁর স্ত্রী সম্পূর্ণ নির্দোষ। মারা যাওয়ার আগে আমার মা তাঁর ছেলে ও স্ত্রীর ওপর সন্তুষ্ট ছিলেন।’

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক