,

আগাম নির্বাচনের কথা ভাবছেন অ্যাবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :অক্টোবরেই আগাম নির্বাচন দেয়ার বিষয়টি বিবেচনা করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি ও দলীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে রবিবার সংবাদমাধ্যম জিজি প্রেস ও আশাই শিমবুন এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে প্রায় তলানিতে ঠেকে যাওয়া অ্যাবের জনপ্রিয়তা পুনরায় বাড়তে শুরু করেছে। এ প্রেক্ষিতে ক্ষমতাসীন দলের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আগামী ২২ কিংবা ২৯ অক্টোবর আগাম নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করেন।

জিজি প্রেস ও আশাই শিমবুনের মতো অন্যান্য সংবাদমাধ্যমও একই খবর প্রচার করে। অবশ্য, সেসব সংবাদমাধ্যম নির্বাচন আয়োজনের সময়সীমা ডিসেম্বর হতে পারে বলেও জানায়। এদিকে, আগাম নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পাটির্র (এলডিপি) কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে অ্যাবের জনপ্রিয়তা জুলাইয়ে সর্বনিম্নে অবস্থান করছিল। কিন্তু উত্তর কোরিয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিশ্ব উত্তেজনার প্রেক্ষাপটে তার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বর্তমানে তার জনপ্রিয়তা ৪০ শতাংশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে