,

ভারতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী বাঁধ উদ্বোধন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার গুজরাটের কেভাডিয়ায় নর্মদার ওপর এ বাঁধের উদ্বোধন করেন মোদি। উদ্বোধনের পর বাঁধটি ভারতবাসীর জন্য উৎসর্গ করে তিনি বলেন, এ বাঁধের জন্য তিন রাজ্যের লক্ষাধিক মানুষ উপকৃত হবেন।

১৯৬১ সালে সরোবর বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ১৯৮৭ সালে শুরু হয় নির্মাণকাজ। সে সময় থেকেই এ প্রকল্প নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়। পরিবেশকর্মী মেধা পাটেকর-সহ বহু সমাজকর্মী এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন।

১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে বাঁধটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে শর্তসাপেক্ষে ২০০০ সালের অক্টোবর থেকে ফের ওই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।

বিশ্বের বৃহত্তম যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড কাউলি বাঁধের পরই স্থান পেল ভারতের এই সর্দার সরোবর বাঁধ। এই বাঁধ দৈর্ঘ্যে ১ দশমিক ২ কিলোমিটার, গভীরতা ১৬৩ মিটার। এসএসএনএল সূত্রে জানা যায়, এ বাঁধ থেকে উৎপাদিত বিদ্যুৎ কাজে লাগে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের। এছাড়া, উপকৃত হবেন কয়েক লাখ কৃষক।

এদিকে, রবিবারই ৬৭ বছরে পা দিয়েছেন নরেন্দ্র মোদি। প্রতিবারের মতো এবারও মায়ের সঙ্গে দেখা করতে সকালে মোদি হাজির হন গান্ধীনগরে। এরপরই আহমেদাবাদ থেকে ২০০ মিটার দূরে অবস্থিত ভারতের বৃহত্তম সর্দার সরোবর বাঁধের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক