,

কঙ্গোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৭ বুরুন্ডি শরণার্থী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর কামানিয়োলা শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৭ বুরুন্ডি শরণার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ১১৭ জন। গত শুক্রবার শরণার্থীদের কঙ্গো থেকে বিতাড়িত করার পরিকল্পনার বিরোধিতা করে প্রতিবাদ করে বুরুন্ডির শরণার্থীরা।

এসময় গ্রেফতারকৃত শরণার্থীদের মুক্ত করার চেষ্টা করে তারা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। বিক্ষুব্ধ শরণার্থীরা ছুরি চাপাতি নিয়ে তাদের আক্রমণ করলে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ করে গুলি বর্ষণ করে। তবে এতে নিরাপত্তা বাহিনীর কেউ নিহত হয়েছে কিনা তার সম্পর্কে কিছু জানা যায়নি।

২০১৫ সালের এপ্রিলে বুরুন্ডির প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট থাকার ঘোষণা দিলে বিষয়টি অসাংবিধানিক দাবি করে বিরোধীরা বাধা দেয়। এতে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে ৪ লাখেরও বেশি বুরুন্ডিয়ান দেশ ছেড়ে প্রতিবেশী কঙ্গোতে আশ্রয় নেয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক