,

নেকাব পরায় ব্রাসেলস থেকে ড্যানিশ নারীকে ফেরৎ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেকাব খুলতে অস্বীকার করায় এক ড্যানিশ নারীকে ব্রাসেল বিমান বন্দর থেকে ফেরৎ পাঠিয়েছিল বেলজিয়াম পুলিশ। নেকাবে পুরো মুখমণ্ডল ও শরীর ঢেকে রাখায় তার পরিচয় নিশ্চিত করতে না পারায় ফেরৎ দেওয়া হয়েছিল ওই নারীকে। একথা জানিয়েছেন বেলজিয়ামের অভিভাসন বিষয়ক প্রতমন্ত্রী থিও ফ্রাঙ্কেন। নিজ অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শনিবার একথা লিখেছেন তিনি।

তিনি লিখেছেন, ‘তিউনিস থেকে একজন ড্যানিশ নাগরিক আসছিলেন। যিনি আমাদের সীমান্তে তার নেকাব খুলতে অস্বীকৃতি জানান। তাই পুলিশ তাকে শনাক্ত করতে পারেনি। যে কারণে তাকে আবারও তিনউসে ফেরৎ পাঠানো হয়।’ তবে ওই নারীর নাম জানাতে পারেননি মন্ত্রী।

ফ্রাঙ্কেন আরও লিখেছেন, ‘বৃহস্পতিবার আমার ড্যানিশ সহকর্মী ইনগার (ডেনমার্কের অভিভাসন বিষয়ক মন্ত্রী ইনগার স্টোজবার্গ) জানিয়েছেন নেকাব পড়া ব্যক্তিটি তাদের নাগরিক।’

২০১১ সালের ২৩ জানুয়ারি নারীদের জন্য নেকাব ও বোরকা পড়া নিষিদ্ধ করে বেলজিয়াম। এই আইন লঙ্ঘন করলে জরিমানা ও সাত দিনের কারাদণ্ডের বিধান রয়েছে। ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালতও বেলজিয়াম সরকারের এই সিদ্ধান্ত বহাল রেখেছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক