,

বাঞ্ছারামপুরে যুবলীগ নেতার উপর বর্বরোচিত হামলা আহত ২

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেছেন দূর্বওরা। সে সময় তার সাথে থাকা অটো চালককে কুপিয়ে আহত করা হয়। তবে এই বর্বরোচিত ঘটনার জন্য স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মী সাথে যুবলীগ নেতার আধিপত্য বিস্তারের ঘটনায় দায়ী করছেন অনেকে।
গুরুতর আহত যুবলীগের নেতাকে আশংকাজনক অবস্থায় গত রাতেই উন্নত চিকিৎসার ঢাকায় প্রেরন করা হয় আর অটোবাইক চালক মো.জাহাঙ্গীরকে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তি জানান,-শনিবার রাত ৯টার দিকে বাজার হতে অটোতে করে বাড়ি ফিরার পথে ইমামনগর নামক গ্রামের কাছে আসামাত্র ‘মাছের ঘেড়’ দখল কে কেন্দ্র করে একই গ্রামের হারুন মিয়ার ছেলে সজীব,মো.রবি মিয়ার ছেলে ইমন এবং ফরিদ মিয়ার ছেলে জুয়েল দেশীয় অ¯ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।যুবলীগ নেতা মরে গেছে ভেবে সন্ত্রাসীরা যাবার সময় রফিকের একটি পায়ের রগ কেটে দেয় এবং অটোচালক যুবলীগ নেতাকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে।
জানা গেছে.ঢাকা মেডিকেলের ডাক্তারগন বলেছেন রফিকের একটি পা কেটে বাদ দিতে হবে।থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহতদের স্বজনরা।
এদিকে,এঘটনার পর থেকে দরিকান্দি গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বিশেষ একটি সূত্রে জানা গেছে, এই হামলার পেছনে রয়েছে দরিকান্দিতে একটি মাছের ঘেড় দখল আর সেটি নিয়ন্ত্রন নিয়ে রফিক ও যুবলীগের বর্তমান সভাপতি টুটুলের মধ্যে দ্বন্দ্বের জেরে টুটুল বিএনপির কর্মীদের দিয়ে এই হামলা করিয়েছেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব হামলার ঘটনা স্বীকার করে বলেন,-‘ঘটনাটি মর্মান্তিক।যুবলীগ নেতাকে যেভাবে কুপিয়েছে তা বর্বরতার সামিল।আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি’।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে